শেষ হলো পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার সাড়ে ১৪ হাজার
নানা অভিযোগের মধ্যে দিয়েই শেষ হলো পুলিশের সপ্তাহব্যাপী সাঁড়াশি অভিযান। এ অভিযানে দেশব্যাপী মোট ১৪ হাজার ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
তবে গ্রেফতারের ব্যাপারে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য না দিলেও পুলিশ হেডকোয়ার্টার্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম লস এঞ্জেলেস টাইমসকে ১৪ হাজার ৫৫২ জনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতদের মধ্যে ১৭৬ জন সন্দেহভাজন জঙ্গি। এছাড়া অভিযানে দুর্ধর্ষ কোনো জঙ্গিকে গ্রেফতার করা যায়নি। এমনকি গত ১৮ মাসে উগ্রপন্থীদের ৪৭টি হামলায় যে ৪৯ জন নিহত হয়েছেন তাতে জড়িত কাউকে গ্রেফতারের কথাও পুলিশ জানাতে পারেনি।
ফলে এবারের ‘জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযান’ নিয়ে রয়েছে নানা প্রশ্ন ও বির্তক। অভিযোগ উঠেছে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করেই এবারের অভিযানে ৫৪ ধারার লাগামহীন প্রয়োগ ঘটেছে। তবে গ্রেফতারকৃতদের মধ্যে ৬ হাজার ২৬ জনই পরোয়ানাভুক্ত আসামি।
এদিকে দেশব্যাপী বিশেষ অভিযানের মধ্যেই জঙ্গি কায়দায় দুটি হামলারও ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং একজন আহত হয়েছেন।
এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের ডিআইজি এ কে এম শহিদুর রহমান বলেন, সপ্তাহব্যাপী জঙ্গিবিরোধী অভিযানে পুলিশের অনেক সফলতা রয়েছে। জঙ্গি গ্রেফতারের পাশাপাশি উগ্রপন্থীদের মধ্যে ভীতিও তৈরি হয়েছে। তবে আপাতত এ অভিযানের মেয়াদ আর বাড়ছে বলে মনে হয় না।
উল্লেখ্য, আগাম ঘোষণা দিয়ে গত ১০ জুন থেকে দেশজুড়ে সপ্তাহব্যাপী জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। আজ ভোরে সেই অভিযান সমাপ্ত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













