শ্রদ্ধা নিবেদনে প্রেসক্লাবে সাদেক খানের মরদেহ


গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় প্রেসক্লাবে নেওয়া হয়েছে প্রবীণ সাংবাদিক, কলামিস্ট ও শিল্প সমালোচক সাদেক খানের মরদেহ। আজ মঙ্গলবার বেলা সোয়া ১০টার পর তার মরদেহ জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আনা হয়। এখানে বেশ কিছু সময় রাখা হবে প্রবীণ এ সাংবাদিকের মরদেহ। এ সময় তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনতা।
এরপর তার সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্বজনদের অংশগ্রহণে জানাজা সম্পন্ন হবে। সোমবার দুপুরে রাজধানীর বারিধারার বাসায় মারা যান সাদেক খান। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন তিনি। ষাটের দশকে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের দায়িত্ব পালন করা বিচারপতি আবদুল জব্বার খানের ছয় ছেলে-মেয়ের মধ্যে সাদেক খানই ছিলেন সবার বড়। তাদের গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়।
সাদেক খানের ভাইবোনদের মধ্যে কবি আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ খান কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আরেক ভাই এনায়েতুল্লাহ খান ছিলেন সাপ্তাহিক হলিডে ও ইংরেজি দৈনিক নিউএজ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক। বিভিন্ন দেশে রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেন তিনি। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও তার ছোটভাই, যিনি বর্তমানে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। বোন সেলিমা রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী। ব্যবসায়ী শহীদুল্লাহ খান তার আরেক ভাই, যিনি ঢাকা ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













