মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শ্রমিকদের অধিকার প্রদানে আন্তরিক হওয়ার আহবান রওশন এরশাদের

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ শ্রমিকদের ন্যায্য অধিকার প্রদানে সরকার, মালিক, বিনিয়োগকারীসহ সকল পক্ষকে আন্তরিক হওয়ার আহবান জানিয়েছেন। মে দিবস উপলক্ষে শনিবার এক বাণীতে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, তাহলেই শ্রেণি বৈষম্য দূর হয়ে আমাদের সমাজটা শান্তিপূর্ণ মনুষ্য সমাজ হিসেবে গড়ে উঠবে।

বেগম রওশন এরশাদ বিশ্বের শ্রমজীবী ও মেহনতি মানুষের সাথে ঐক্য ও সংহতি প্রকাশ করে মে দিবসে সকল মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বাণীতে বিরোধীদলীয় নেতা বলেন, মে দিবসে বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের বিজয়, আনন্দ-উৎসবের এবং নতুন সংগ্রামের শপথ গ্রহণের দিন। মে দিবসের সামগ্রীক ইতিহাসই শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠা, মুক্তি অর্জন ও আন্তর্জাতিক সংহতির লক্ষ্যে ধারাবাহিক সংগ্রামের ইতিহাস।

তিনি বলেন, দরকার একটি কল্যাণধর্মী সমাজ ব্যবস্থা। যে সমাজ শ্রমিকদের ঘাম শুকানোর আগে তার মজুরী দিয়ে দিতে নির্দেশ দিবে এবং একই সাথে শ্রমিকদের মানব সম্পদ হিসেবে মূল্যায়ন ও মর্যাদা প্রদান করবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী