শ্রমিক নিরাপত্তার অগ্রগতি হয়েছে, আরও কাজ বাকি
বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি অনেক অগ্রগতি হয়েছে; তবে এ ক্ষেত্রে আরও অনেক কাজ বাকি বলে মনে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট।
আজ শুক্রবার সকালে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ইস্ট ওয়েস্ট শিল্পপার্ক লিমিটেড এ শ্রমিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বার্নিকাট এসব কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, এখানে দেখতে এসেছি, বাংলাদেশের শ্রমিকরা ও তাদের শিশুরা কীভাবে জীবন যাপন করছে। আমার দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায় দেখতে পাচ্ছে যে, শ্রমিকরা তাদের অধিকার পাচ্ছে ও একত্রিত হতে পারছে।
তিনি বলেন, বৈশ্বিক ক্রেতারাও জানে যে, কীভাবে একজন শ্রমিক কাজ করছে। এ প্রচেষ্টা তখনই সফল হবে, যখন মালিক ও শ্রমিকরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। পরিবর্তন কখনই সহজ নয়।
নাসরিন রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট শিল্পপার্কের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিজিএমইএ-এর সহ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, তানভির জেট রশিদ, রুমানা রশিদ ও আওলাদ হোসেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













