বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শ্রাবন্তীকে একটি বিশেষ নামে ডাকেন কৃষাণ

প্রিয়জনকে নিজের দেয়া কোনো বিশেষ নামে ডাকতে পছন্দ করেন সবাই। কেউ কেউ সেই নামগুলি গোপন করে রাখেন কিন্তু কৃষাণ তেমন মানুষ নন। ভালোবাসা গোপন করেন না, ভালোবেসে রাখা নামটিও না।

সুপার মডেল কৃষাণ ব্রজের সঙ্গে গত বছরই এনগেজমেন্ট করেছেন শ্রাবন্তী। সঙ্গে রেজিস্ট্রি-বিয়েটিও সেরে ফেলেছেন। আলাপ হওয়ার পরে কীভাবে প্রেম জমে ওঠে দু’জনের, এর আগে এক সাক্ষাৎকারে কৃষাণ জানিয়েছিলেন।

এই সেলিব্রিটি দম্পতির মধ্যে প্রেম কতটা গভীর সেটা ওঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলেই বোঝা যায়। শ্রাবন্তী ও ঝিনুকই যে তাঁর জীবন জুড়ে রয়েছে, সেটা বার বার উল্লেখ করতে ভোলেন না কৃষাণ।

অনেকেই হয়তো জানেন না, শ্রাবন্তীকে একটি বিশেষ নামে ডাকেন কৃষাণ। ঠিক নাম বললে ভুল হবে, সম্বোধন বলা যেতে পারে। শ্রাবন্তীও যে এই বিশেষ সম্বোধনটি অত্যন্ত পছন্দ করেন সেটা বলাই বাহুল্য। সবচেয়ে বড় কথা, এই সম্বোধনটি শ্রাবন্তীকে সব দিক থেকেই মানায়।

কৃষাণ শ্রাবন্তীকে ডাকেন ‘জান্নাত’ বলে যার অর্থ ‘স্বর্গ’। সারা বাংলার মানুষ জানেন শ্রাবন্তীর সৌন্দর্য সত্যিই স্বর্গীয়। আর হাসলে যে তাঁকে কতটা অপূর্ব লাগে সেটা আর নতুন করে কাউকে বলার প্রয়োজন নেই। এ তো গেল বাইরের সৌন্দর্যের কথা। মানুষ হিসেবেও শ্রাবন্তী যে অত্যন্ত ভালো সেটা তাঁর সঙ্গে পরিচিত সবাই জানেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত