শনিবার, জুন ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শ্রাবন্তীর জানা অজানা ১০ তথ্য

বহুদিন একা ছিলেন। বিয়ে ভেঙে যাওয়া নিয়ে কষ্টেও ছিলেন। আবার নতুন করে ঘর বাঁধতে চলেছেন টলিপাড়ার মিষ্টি মেয়ে শ্রাবন্তী। দেখে নিন এই সুন্দরী নায়িকার দশটি অজানা তথ্য।

১) জন্মদিন ১৩ অগস্ট, ১৯৮৭। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।

২) শ্রাবন্তীর প্রথম ছবি স্বপন সাহার ‘মায়ের বাঁধন’, ১৯৯৭ সালে। সেই ছবিতে হেভিওয়েট নায়ক-নায়িকা ছিলেন প্রসেনজিৎ, শতাব্দী রায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। শিশু চরিত্রে অভিনয় করেছিলেন শ্রাবন্তী।

৩) প্রথম বড় হিট ২০০৩ সালের ‘চ্যাম্পিয়ন’। রবি কিনাগি-র এই ছবিটি ‘জো জিতা ওহি সিকন্দর’-এর বাংলা সংস্করণ। নায়ক ছিলেন জিৎ।

৪) ২০০৩ সালেই বিয়ে করেন রাজীব বিশ্বাসকে। এখন পরিচালক রাজীব, তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতেন ইন্ডাস্ট্রিতে। শ্রাবন্তীর বয়স তখন মাত্র ১৫।

৫) বিয়ের পরেই সিনেমার জগৎ থেকে সরে আসেন শ্রাবন্তী। পাঁচ বছর পরে ফেরেন রবি কিনাগীর ‘ভালোবাসা ভালোবাসা’ ছবিতে।

৬) শ্রাবন্তী এবং রাজীবের ডিভোর্স নিয়ে ইন্ডাস্ট্রিতে প্রচুর কানাঘুষো শোনা যায়। অনেকে বলেন, দেব-এর সঙ্গে শ্রাবন্তীর বন্ধুত্ব নিয়েই নাকি দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। যদিও রাজীবও নাকি বিবাহ-বহির্ভূত সম্পর্কে ছিলেন বলে অভিযোগ ওঠে।

৭) শ্রাবন্তীর ডিভোর্সের পরেই ব্যবসায়ী বিক্রম শর্মার সঙ্গে তাঁর সম্পর্কের কথা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে শ্রাবন্তী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বিক্রমের সঙ্গে তাঁর সম্পর্ক বন্ধুত্বের এবং তাঁকে বিয়ে করা নিয়ে তিনি কিছু ভাবছেন না।

৮) শ্রাবন্তী হলেন সেলফি কুইন। মুহুর্মুহু সেলফি তোলেন এবং আপলোড করেন সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। তাছাড়া তিনি প্রায় প্রতি ৪৮ ঘন্টায় হোয়াটসঅ্যাপে ডিপি পরিবর্তন করেন।

৯) শ্রাবন্তীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু ওঁর ছেলে ঝিনুক। তাঁর কাছেই থাকে শ্রাবন্তীর কাছেই থাকে সে।

১০) কৃষাণ ব্রজের সাথে বাগদান সারেন চলতি বছর।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত