বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ষষ্ঠ ধাপের তফসিল ঘোষণা : ৭২৪ ইউপির ভোট ৪ জুন

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপের তফসিল বৃহস্পতিবার ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী ৭২৪টি ইউপির ভোট আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে ৯ মে। ১১-১২ মে মনোনয়নপত্র বাছাই করবেন রিটার্নিং অফিসাররা। ১৩-১৫ মে আপিল দাখিল, ১৬-১৮ মে আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৯ মে। আগামী ২০ মে চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। এ ধাপের মধ্য দিয়েই তৃণমূলের এ নির্বাচনের সমাপ্তি ঘটবে।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি প্রথম ধাপে ৭৫২টি ইউপির তফসিল ঘোষণা করে কমিশন। তবে আইনি জটিলতার কারণে ওই ধাপে ৭২৫টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। গত ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ৬৮৪টি ইউপির তফসিল ঘোষণা করা হয়েছিল। তবে এই ধাপেও আইনি জটিলতায় ৩১মার্চ নির্বাচন হয় ৬৩৯টি ইউপিতে। গত ১৫ মার্চ তৃতীয় ধাপে ৬৮৫টি ইউপির তফসিল ঘোষণা করা হয়। এ ধাপে ২৩ এপ্রিল ৬১৫টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ মার্চ চতুর্থ ধাপে ৭৪৩টি ইউপির তফসিল ঘোষণা হয়। আগামী ৭ মে এ ধাপে ৭২৫টি ইউপিতে ভোট হবে। ২১ এপ্রিল পঞ্চম ধাপে ৭৩৩টি ইউপির তফসিল ঘোষণা করা হয়েছে। ভোট হবে আগামী ২৮ মে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ