সংবিধানের প্রতি আনুগত্যই প্রজাতন্ত্রের কর্মচারীদের মূল শক্তি : তথ্যমন্ত্রী


তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘দেশের সংবিধান, ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আনুগত্যই প্রজাতন্ত্রের কর্মচারীদের মূল চালিকাশক্তি এবং তাদের অধিকার আইন দ্বারা সুরক্ষিত।’
তিনি আজ সকালে রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে নবম থেকে ষষ্ঠ গ্রেডের কর্মকর্তাদের তিন মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ পাঠ্যধারা উদ্বোধনকালে একথা বলেন।
‘সংবিধানের আলোকে দক্ষ কর্মপরিচালনায় প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রশিক্ষণের বিকল্প নেই এবং প্রশিক্ষণ দুরদৃষ্টির জন্ম দেয় ও অজুহাত না দিতে শেখায়’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অজুহাত দেবেন না, না জেনে জানার ভান করবেন না। ভুল হলে স্বীকার করবেন।’
এসময় তিনি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরীর সভাপতিত্বে সভায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক (অনুষ্ঠান) সুরথ কুমার সরকারসহ উর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ টেলিভিশন, বেতার ও তথ্য মন্ত্রণালয়াধীন সংস্থাসমূহের মোট ২০ জন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













