সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন, বেড়েছে পদ


আওয়ামী লীগের সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন দিয়েছেন কাউন্সিলররা। এ সংশোধনীর মাধ্যমে বাড়ানো হয়েছে দলীয় পদ ও চাঁদার পরিমাণ।
রোববার বিকেল সাড়ে ৪টায় রুদ্ধদ্বার বৈঠকে গঠনতন্ত্র অনুমোদন দেয়া হয়। অনুমোদিত গঠনতন্ত্রে কার্যকরী কমিটির সদস্য ৭৩ থেকে বাড়িয়ে করা হয়েছে ৮১ জন। জাতীয় কমিটি ১৭৮ থেকে ১৮০ জনে বাড়ানো হয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আরো ৪ জন বাড়িয়ে ১৯ জন করা হয়েছে। বাড়ানো হয়েছে যুগ্ম-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের পদও। যুগ্ম-সম্পাদক ৩ থেকে বাড়িয়ে ৪ জনে এবং সাংগঠনিক সম্পাদক ৭ থেকে ৮ জন করা হয়েছে।
এদিকে দলীয় সদস্যদের চাঁদা ১০০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













