সংসদে ‘ডেইলি স্টার’ বন্ধের দাবি


অচিরেই জনপ্রিয় ইংরেজী পত্রিকা ‘ডেইলি স্টার’ বন্ধ এবং এর সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য ফজলে নূর তাপস, ওয়ারেসাত হোসেন বেলাল এবং আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
রোববার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এসব দাবি জানান তারা। উল্লেখ্য, ডেইলি স্টারের ২৫ বছর পূর্তি উপলক্ষে গত বুধবার রাতে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজে এক আলোচনা অনুষ্ঠানে প্রশ্নের মুখে মাহফুজ আনাম স্বীকার করেন, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ডিজিএফআইয়ের সরবরাহ করা শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির খবর যাচাই ছাড়াই প্রকাশ করে সাংবাদিকতা জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন তিনি।
মাহফুজ আনাম বলেন, ‘এটা আমার সাংবাদিকতা জীবনে বড় ভুল, সম্পাদক হিসেবে ভুল নিউজ জাজমেন্ট।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













