সংসদে হঠাৎ রেলমন্ত্রীর নাক দিয়ে রক্ত


জাতীয় সংসদে প্রশ্নোত্তর দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। অসুস্থ অবস্থায় তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশন শুরু হলে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রেলমন্ত্রী।
প্রশ্নোত্তরের শুরুতেই রেলমন্ত্রীকে টিস্যু পেপার দিয়ে নাক মুছতে দেখা যায়। কিছুক্ষণ পর দেখা যায় টিস্যু পেপারটি রক্তে লাল হয়ে গেছে।
এ সময় সংসদে উপস্থিত মন্ত্রী ও সংসদ সদস্যরা বিষয়টি লক্ষ করলে মন্ত্রী জড়ানো কণ্ঠে বলেন, মাননীয় স্পিকার উত্তরটি পঠিত বলে গণ্য করা হোক।
এরপর মন্ত্রীকে দ্রুত লবিতে নিয়ে সোফায় কিছুক্ষণ শুইয়ে রেখে অ্যাম্বুলেন্সে করে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। রেলমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রী এখন কিছুটা সুস্থ আছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













