সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সংসদ সদস্য ৩৫০, কিন্তু সাড়ে ৫ হাজার গাড়িতে এমপি স্টিকার, এরা কারা?

সংসদে সংসদ সদস্য সাড়ে ৩শ অথচ সাড়ে পাঁচ হাজার গাড়িতে এমপি লাগিয়ে চলছে। এরা কারা? এদের খুঁজে বের করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

সোমবার রাতে ১০ জাতীয় সংসদের ৮ম অধিবেশনের সমাপনি বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে রওশান এরশাদ বলেন, ‘সাড়ে ৩’শ আমরা সংসদ সদস্য। অথচ সাড়ে ৫ হাজার গাড়িতে সংসদ সদস্যদের স্টীকার লাগিয়ে চলছে। এরা কারা। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’

দুই বিদেশিকে হত্যা ও তাজিয়া মিছিলের প্রস্তুতি সমাবেশে হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘এ হামলা বাংলাদেশের অসাম্প্রদায়িকতার উপর হয়েছে।’

এসব হামলার নিন্দা জানিয়ে তিনি আরো বলেন, ‘এসব ঘটনা দ্রুত আইনের আওতায় এনে শাস্তির বিধান করা। নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি কেন? বিদেশেও এরকম ঘটনা অহরহ ঘটছে। তারাতো নিরাত্তাহীনতায় ভুগছে না। অথচ বাংলাদেশে দু’একটি ঘটনা ঘটলেই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। বিদেশের তুলনায় বাংলাদেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ। আমরা সর্বাত্মকভাবে সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করে যাচ্ছি।’

সবশেষে প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিসহ সারাদেশের মানুষের প্রতি নতুন বছরের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানান রওশন এরশাদ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ