শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানও অবরুদ্ধ

বিএনপির সমাবেশ উপলক্ষে আজ শনিবার সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবরুদ্ধ করে রেখেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের সবগুলো পথ। ভোরবেলা থেকেই গেটগুলোতে পুলিশ ও র‌্যাব সদস্যরা অবস্থান নিয়েছে।

ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু তাদের সেই আবেদন নাকচ করা হয়েছে। এমতাবস্থায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থান হিসেবে যে কোনো রকম নাশকতামুলক পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে কোনো পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ উদ্যানে প্রবেশ বন্ধ করে দেয়ায় প্রতিদিন এ উদ্যানে প্রাতঃভ্রমণ করতে আসা বিভিন্ন বয়সের অসংখ্য নারী ও পুরুষ বিড়ম্বনায় পড়েন। পুলিশকে অনুরোধ করেও কাজ হয়নি। তাদের কেউ কেউ আবার পুলিশের সাথে তর্কে জড়ান। সোহরাওয়ার্দী উদ্যানের পাশাপাশি সকাল থেকে বিএনপির নয়াপল্টনের প্রধান কার্যালয়ও ঘেরাও করে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ