সকাল থেকে শক্তিশালী তিনটি বোমা বিস্ফোরণ


সিলেট মহানগরের দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলের’ কাছে আজ রোববার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত অন্তত তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া সকাল থেকেই থেমে থেমে আরও বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া যায়।
সকাল ৯টা ৫৭ মিনিট, ১০টা ৭ মিনিট ও বেলা ১১টা ৪৩ মিনিটে শক্তিশালী তিনটি বোমার বিস্ফোরণ হয় আতিয়া মহলে। এর মধ্যে শেষ বিস্ফোরণটি ছিল খুবই শক্তিশালী। বিস্ফোরণের পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গতকাল শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বর, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক, পাড়াইরচক থেকে পীর হবিবুর রহমান চত্বর পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ ও দলবদ্ধভাবে চলাফেরা না করার আদেশ জারি করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, উদ্ধার করা ৭৮ জনকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













