সচলের পর আবারও বন্ধ ফেইসবুক!
গত ৯দিন ধরে বন্ধ থাকার পর বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে সচল হচ্ছে ফেইসবুক। আজ শুক্রবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফেসবুক সচল হওয়ার খবর পাওয়া গেছে।
সিলেট, খুলনা ও চট্টগ্রামের কিছু কিছু এলাকায় ফেইসবুক সচল হয়েছে। তবে রাজশাহী অঞ্চলে ফেইসবুক সচলের খবর পাওয়া যায়নি। তবে বিকল্প ব্যবস্থাতেই ফেইসবুকে ঢুকছে অনেকে।
এদিকে রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, ইস্কাটনসহ বিভিন্ন এলাকায় ফেইসবুক সচল হওয়ার খবর পাওয়া গেছে।তবে তা দুই ঘন্টা সচল থাকার পর ফের বন্ধ হয়ে যায়।
এর আগে গত ১৮ নভেম্বর নিরাপত্তার কথা বিবেচনা করে সারাদেশে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক, ভাইভার, টুইটার বন্ধ করে দেয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













