সচিবালয়ের এসিতে আগুন
সচিবালয়ের ৯ নম্বর ভবনের এসিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই সচিবালয়ের বিদ্যুৎ বিভাগের কয়েকজন কর্মী এসে আগুন নেভায়। আগুন লাগার কারণে সচিবালয়ের ৯ নম্বর ভবনে প্রায় ৫মিনিট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সোয়া ৫টার দিকে হঠাৎ করেই ৯ নম্বর ভবনের তৃতীয় তলায় তথ্য অধিদপ্তরের নিউজ রুমের উত্তর পাশে বাহিরের দিকে এসিতে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই সচিবালয়ের বিদ্যুৎ বিভাগের কয়েকজন কর্মী এসে জানালা ভেঙ্গে অগ্নি নিবার্পক যন্ত্র দিয়ে আগুন আগুন নিভিয়ে ফেলে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল হোসেন বলেন, ঘটনা শোনা মাত্রই আমরা এখানে এসেছি। কিন্তু আমরা আসার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













