সচিবালয়ের ক্যান্টিনে খাবার নিয়ে মারামারি!


বাংলাদেশ সচিবালয়ে পদ্মা ক্যান্টিনের কর্মচারীদের সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে কৃষি মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী পদ্মা ক্যান্টিনে নাস্তা খেতে যায়। নাস্তা দিতে দেরি হওয়ায় তারা হোটেলের কর্মচারীদের গালিগালাজ করতে থাকেন।
এর প্রতিবাদ করলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা হোটেলের বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করে। পরে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হলে বেশ কয়েকজন আহত হন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













