সচিবালয়ের লিফট ভেঙে স্বাস্থ্যমন্ত্রীকে উদ্ধার


সচিবালয়ের নিজ অফিস কক্ষ থেকে নামার সময় লিফটে দুর্ঘটনার শিকার হলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। অফিস ক্ক্ষ থেকে নামার পথে লিফটে আটকে ছিলেন তিনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিট পরে তাকে উদ্ধার করেছেন।
আজ সোমবার বিকেল ৪টার দিকে সচিবালয়ের লিফটে আটকা পড়েছিলেন তিনি।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতিকুল আলম চৌধুরী।
এই দুর্ঘটনার হাত থেকে ফিরে স্বাস্থ্যমন্ত্রী জানান, আমি শারিরীক ও মানসিকভাবে সুস্থ আছি। তবে নিম্নমানের লিফটই এই দুর্ঘটনার কারণ। সেদিকে নজর দেওয়া জরুরি।
উল্লেখ্য, মাত্র দুই মাস আগে সচিবালয়ের তিন নম্বর ভবনে স্বাস্থ্যমন্ত্রীর কক্ষ থেকে কিছুটা দূরে লিফটটি স্থাপন করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













