বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সচিবের সমান বেতন পাবেন সিনিয়র জেলা জজ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষিত অষ্টম পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে বিচার বিভাগীয় সদস্যদের বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, অষ্টম বেতনস্কেলে সরকারি কর্মচারীদের যে হারে বেতন ভাতা বেড়েছে সেই হারে বিচার বিভাগীয় সদস্যদের বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

সিনিয়র জেলা জজদের সচিবদের সমকক্ষ করে ৭৮ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। যদিও ৮৪ হাজার টাকা প্রস্তাব করা হয়েছিল। জেলা জজদের (দ্বিতীয়) বেতন ৩৬ হাজার ৯ শ থেকে বৃদ্ধি করে ৭০ হাজার ৯২৫ টাকা থেকে ৭৬ হাজার ৩৫০ টাকা করা হয়েছে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজের বেতন ৩২ হাজার থেকে বৃদ্ধি ৬২ হাজার ৩৫০ টাকা থেকে ৭৫ হাজার ৮৮০ টাকা করা হয়। সহকারী জজদের করা হয়েছে ৩০ হাজার ৯২৫ থেকে ৬৪ হাজার ৪৩০ টাকা। যুগ্ম ও জেলা জজ ২৩ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৪৪ হাজার ৪৫০ টাকা বাড়ানোর প্রস্তাব হয়েছে।

তিনি বলেন, ‘বিচারকদের নতুন বেতন গত বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে ভাতা ২০১৫ সালের ৩০ জুন যা পেতেন তাই পাবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ