রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সঠিক সময়ে পৌর নির্বাচন নিয়ে সংশয়ে ইসি

মেয়াদোত্তীর্ণ পৌরসভার নির্বাচন সঠিক সময়ে করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ সংশয়ের কথা জানান।

মো. শাহনেওয়াজ বলেন, ‘দু-চার দিনের মধ্যে অধ্যাদেশ না পেলে নতুন আইনে পৌরসভা নির্বাচন করা সম্ভব হবে না। এমনও হতে পারে, আমরা সঠিক সময়ে নির্বাচন করতে পারছি না। যেকোনো নির্বাচন করতে ৪০ থেকে ৪৫ দিন সময় লাগে। কাজেই দুই-চার দিনের মধ্যে যদি আইনটি না পাওয়া যায়, তাহলে ডিসেম্বরে নতুন আইনে পৌরসভা নির্বাচন করা সম্ভব হবে না।’

নির্বাচন কমিশনার আরো বলেন, ‘হয় আমাদের পুরোনো আইনে নির্বাচন করতে হবে, না হয় এমন একটি বিধান রাখতে হবে যেন নির্বাচন কমিশন ইচ্ছে করলে তা পরিবর্তন করে স্বল্প সময় পর নির্বাচনের তারিখ নির্ধারণ করতে পারে। সেজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বিধানটি রাখতে বলা হবে।’

মো. শাহনেওয়াজ বলেন, ‘মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি, এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে দলীয় প্রতীকে হবে। কিন্তু এ ধরনের কোনো আইন এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ