সতর্কতামূলক ও সংযত মুদ্রানীতি ঘোষণা


চলতি পঞ্জিকা বছরের জানুয়ারি-জুন প্রান্তিকের জন্য সতর্কতামূলক ও সংযত মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। খাদ্য ও জ্বালানি বহির্ভূত কোর মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হওয়ায় এ ধরনের মুদ্রানীতি প্রণয়ন করা হয়েছে বলে গভর্নর ড. আতিউর রহমান জানিয়েছেন।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে নতুন এ মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নয়া মুদ্রা নীতিতে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৮ শতাংশ থেকে ৬ দশমিক ৯ শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মুদ্রানীতি ঘোষণাকালে ড. আতিউর রহমান বলেন, ‘বর্তমানে খাদ্য ও জ্বালানি বহিভূত কোর মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৮ শতাংশ। যা সার্বিক মূল্যস্ফীতিকে ঊর্ধ্বমুখী চাপে রেখেছে। তাই সতর্ক ও সংযত মুদ্রানীতি প্রণয়ন করা হয়েছে।’
তিনি বলেন, ‘মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী চাপের কারণে গতবারের চেয়ে ব্যাপক ও বেসরকারি খাতের ঋণ যোগানের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে যথাক্রমে ১৫ শতাংশ এবং ১৪ দশমিক ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে রেপো ও রিভার্স রেপো হার ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে যথাক্রমে ৬ দশমিক ৭৫ শতাংশ এবং ৪ দশমিক ৭৫ শতাংশ করা হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













