‘সত্যিকারের মানুষ’ হয়ে দেখা দিচ্ছেন হ্যাপি
ক্রিকেটার রুবেলের সঙ্গে বিতর্কিতসম্পর্কে জড়িয়ে মিডিয়ায় অতি আলোচিত নাম হয়ে উঠেন নাজনীন আক্তার হ্যাপি। এ অভিনেত্রী এখন ধর্ম-কর্মে নিজেকে আড়ালে রেখেছেন। মিডিয়ায় থাকার সময়ে নিয়মিত অভিনয় করেছিলেন তিনি। সেই সময়ে হ্যাপি অভিনীত ‘ধূমকেতু’ ও ‘রিয়েলম্যান’ শিরোনামে দুটি চলচ্চিত্র এখন মুক্তির অপেক্ষায়।
এরইমধ্যেই দুটি চলচ্চিত্র সেন্সর ছাড়পত্র পেয়েছে। তবে ‘রিয়েলম্যান’ সিনেমাটির নাম পরিবর্তন করে ‘সত্যিকারেরমানুষ’ দিয়ে সেন্সর ছাড়পত্র পেয়েছে।
বদরুল আমিন পরিচালিত ‘সত্যিকারের মানুষ’ সিনেমার মাধ্যমে অনেক দিনের বিরতি ভেঙে ফিরছেন হ্যাপি। এতে হ্যাপির বিপরীতে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক কংকন। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, অমিতহাসানসহ অনেকে।
এদিকে হ্যাপি অভিনীত ‘ধূমকেতু’ সিনেমাটি আগামী ৯ ডিসেম্বর সারা দেশে মুক্তি পাচ্ছে। শফিক হাসান পরিচালিত এ
সিনেমায় হ্যাপি একটি আইটেম গানে নেচেছেন। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা পরীমনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













