সত্যিকারের মুন্নি ফিরে এলো ভারতে!
কিছুদিন পূর্বে ভারতে সালমান খান ও কারিনা কাপুর খানের অভিনীত ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবিটি মুক্তি পায় এবং ব্যাপক জনপ্রিয়তা পায়। ছবিটিতে ক্ষুদে শিশু মুন্নি নামের চরিত্রে অভিনয় করে, সাড়া বিশ্ববাসীর মনে জায়গা করে নেয়।
ছবিটিতে দেখা যায় একজন বোবা ও বধির শিশু পাকিস্তান থেকে ভারতে তার মায়ের সাথে এসে হারিয়ে যান। তারপর তাকে পাকিস্তানে ফিরিয়ে দেয়ার জন্য সালমান আপ্রাণ চেষ্টা করেন। এভাবেই এগিয়ে যায় সিনেমার কাহিনী।
তবে কেউ কি চিন্তা করেছিল, এই সিনেমার কাহিনীর সত্যিকারে অস্তিত্ব রয়েছে। আজ সত্যিকারের সেই মুন্নির কাহিনী আপনাদের জানাব।
মাত্র ৭ অথবা ৮ বছর বয়সে গীতাকে লাহোর ষ্টেশনে পাওয়া যায়। আজ থেকে আরও ১৫ বছর আগে পাকিস্তানের সামঝাতা এক্সপ্রেসে তাকে একা বসে থাকা অবস্থায় পাওয়া যায়। সে একজন ভারতীয় নাগরিক।
বোবা ও বধির গীতা মনের অজান্তে পাকিস্তানের বর্ডার পাড় করে ভারত থেকে পাকিস্তানে চলে যান। আজ সে ১৫ বছর পর তার পরিবারের কাছে ফিরে এসেছেন। নয়াদিল্লীতে তার বাবা ও বড় ভাই তাকে বিহার থেকে নিয়ে যেতে আসেন। আজ বিকেলে ইউনিয়নের মন্ত্রী গীতার সাথে দেখা করবেন বলে জানা যায়।
গীতার বাবা জনারধান মাহতা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ‘হিরা (গীতা) ছোটকালে ছবি তুলতে অনেক পছন্দ করতেন। কিন্তু, আমাদের কাছে তখন কোন ক্যামেরা ছিল না। আজ যা হচ্ছে এ সব কিছুই মনে হয় নিয়তি’।
‘আমি জানি না, তারা কত পরীক্ষা করতে চায়। সে যদি আমায় লজ্জায় ফেলে তাহলে তা হবে আমার সবচেয়ে বড় পরীক্ষা। আমি লুদিয়ানাতে তাকে ৫ বছর সন্ধান করেছি এবং গত ছয় বছর ধরে বিভিন্ন উপবাস করছি। তার ফিরে আসায় মনে হচ্ছে আমাদের পরিবার পুনরজ্জীবিত হয়েছে’।
ভারতে আসার পূর্বে গীতা পাকিস্তানের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তারা তাকে খুব ভালভাবে পালন করেছেন এবং এতোগুলো বছর যত্নের সাথে রেখেছেন। গীতার বয়স এখন ২৩ বছর। আরও ১৫ বছর আগে তিনি হারিয়ে গিয়েছিলেন। তাকে বিলকিস ইদি ও ফয়সাল ইদি পালক নেন এবং করাচিতে তাকে লালন-পালন করেন।
গীতা তার পরিবারের সদস্যদের একটি ছবি দেখে তাদের খুঁজে পেয়েছেন। ভারতের ইসলামাবাদের হাই-কমিশনার তাকে সেই ছবি পাঠিয়েছিলেন। তার পরিবার বিহারে বসবাস করেন।
ফয়সাল ইদি জানান, গীতা অনেক আগেই তাদের ইশারায় জানিয়েছিলেন, তার বাবা একজন বৃদ্ধ মানুষ এবং তার সৎ মা এবং সে ঘরে আরও ভাই-বোন আছে।–সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













