সন্তানকে প্রকাশ্যে স্তন্যদান করার অভিযোগ মাকে হত্যা


সন্তানকে প্রকাশ্যে স্তন্যদান করার অভিযোগ এক মাকে হত্যা করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সিরিয়ার রাক্কা প্রদেশে গত সপ্তাহে এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
সংবাদমাধ্যমটির কাছে এই মর্মান্তিক ঘটনার অন্তত দুজন প্রত্যক্ষদর্শী জানায়, একটি বাসের মধ্যে বোরকা পরা এক নারী সন্তানকে দুধ খাওয়াচ্ছিলেন। এ সময় বাস স্টপেজে তল্লাশিরত আইএস সদস্যদের চোখে পড়ে এই ঘটনা। এর কিছুক্ষণ পর আইএসের মহিলা পুলিশ আল-থানসা ব্রিগেডের দুই সদস্য ওই নারীর কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে।
মাত্র এক বছর আগেই ‘নারী অধিকার সংরক্ষণের’ জন্য আল-থানসা ব্রিগেড নামে নারীদের ওই সশস্ত্র সংগঠন তৈরি করেছিল আইএস। এই দলের উচ্চ পদে আছেন আইএসে যোগদানকারী ব্রিটিশ নারী আকসা মাহমুদ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













