সন্তানদের নিয়ে আইএসে যোগ দেওয়ার পথে আটক মহিলা


হিজাবে ঢাকা আরব মহিলা৷ সঙ্গে তিন শিশু৷ মহিলার সন্দেহজনক আচরণ দেখে তৎপর হয়ে ওঠেন নিরাপত্তারক্ষীরা৷ আটকানো হয় মহিলাকে৷ লেবানন সরকারের দাবি ওই মহিলা সিরিয়ায় পৌঁছে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনে যোগ দিতে যাচ্ছিলেন৷ মহিলার পরিচয় প্রকাশ করা হয়নি৷
লেবানন সরকারের দেওয়া তথ্য অনুসারে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে এখবর৷সৌদি সরকার জানিয়েছে, এক ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রকে ফোন করে জানান তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে নিরুদ্দেশ হয়েছেন৷ সম্ভবত কোনও জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে ওই মহিলার৷ খোঁজ শুরু করে সৌদি গোয়েন্দা বিভাগ৷ সতর্কতা জারি করা হয়৷ সেই বার্তা পান লেবাননের গোয়েন্দারা৷ সেই সূত্র ধরে ওই আরব মহিলাকে আটক করা হয়েছে৷ দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে আটক মহিলাকে ফেরত পাঠানো হয়েছে৷
প্রতি বছর আরব নাগরিক ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনে যোগ দেয়৷ যেভাবেই হোক সিরিয়া পৌঁছে তারা যোগাযোগ করে আইএসের রিক্রুটারদের সঙ্গে৷ তারপর শুরু হয় নাশকতার প্রশিক্ষণ৷ লেবানন দিয়ে সিরিয়ার সীমান্ত পার করে আইএসে যোগ দেওয়া রুখতে সৌদি আরব তৎপর৷ সেই কাজে সাহায্য করছে লেবানন সরকার৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













