সন্ত্রাসবাদের মাধ্যমে ইসলামকে হেয় করার চেষ্টা হচ্ছে: রাজনাথ সিং


যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে ভারত ঐক্যবদ্ধ উল্লেখ করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, মুসলমানরা বুঝতে পেরেছেন যে, ইসলামকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে সন্ত্রাসবাদ। জম্ম-কাশ্মিরে জঙ্গিদের সহিংসতা নিয়ে এক প্রশ্নের জবাবে রোববার তিনি এসব কথা বলেন।
ভারতের এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরো দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। মুসলমানরা বুঝতে পেরেছেন যে, ইসলামকে হেয়প্রতিপন্নের একটি চেষ্টা হচ্ছে সন্ত্রাসবাদ।
তিনি বলেন, কাশ্মির উপত্যকায় যে জঙ্গিরা সমস্যা তৈরির চেষ্টা করেছেন তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছে নিরাপত্তা বাহিনী।
এর আগে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ দেশটির প্রতিরক্ষা ও অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে উচ্চ-পর্যায়ের এক বৈঠকে বসেন। বৈঠকে জম্মু-কাশ্মিরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পরে রাজনাথ সিং বলেন, কাশ্মিরে হামলা চালাতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণদের উসকানি দিচ্ছে পাকিস্তান।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













