বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘সন্ত্রাসবাদ দমন প্রসঙ্গে ফের ভারতকে আক্রমণ চিনের’

দিন কয়েক আগেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলে মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দেওয়ার দাবিতে আপত্তি জানিয়েছিল বেজিং। কাশ্মীরের উরিতে হামলা চালানোর পর থেকে দিনের পর দিন বিশ্বের কূটনৈতিক মহলে কোনঠাসা হয়ে পড়ছিল পাকিস্তান। দাবি উঠেছিল মাসুদ আজহারকে সন্ত্রাসবাসী আক্ষা দেওয়ার। আর সেখানেই এই আপত্তি জানিয়ে কার্যত সরাসরিই সেদিন পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল চিন। আর তাতেই ছড়ায় বিতর্ক। তবে তার পর থেকে পেরিয়ে গেছে বেশ কয়েকটা দিন। কিন্তু, চিনের মনোভাবে কোনও বদল আসেনি। নাম না করেই ফের একবার তারা রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলে ভারতকে সন্ত্রাসবাদ দমনে অতিরিক্ত সুবিধাভোগী দেশ বলে কটাক্ষ করল।

তাদের দাবি, রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলের সদস্য দেশগুলির মধ্যে কয়েকটি দেশ রাজনৈতিক স্বার্থে সন্ত্রাসদমনে বেশি সুবিধা ভোগ করছে। এটা কখনওই ঠিক নয়। এর ফলে বাকি সদস্য দেশগুলিও প্রভাবিত হতে পারে।

চলতি সপ্তাহেই ভারতে আসতে চলছেন চিনের প্রসিডেন্ট জি জিংপিং। তার আগেই চিনের এই বক্তব্য অত্যন্ত তাত্‍পর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। তবে, সেখানে চিনের পক্ষ থেকে এটাও বলা হয়েছে তারা বিশ্বজুরে চলা সন্ত্রাস কোনও ভাবেই সমর্থন করে না।

প্রসঙ্গত, রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলের ১৫টি সদস্য দেশের মধ্যে চিনই একমাত্র আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দেওয়ার দাবিতে আপত্তি জানিয়েছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প