সন্ত্রাসী হামলায় জাতীয় সংসদে ক্ষোভ
সংসদ ভবন থেকে: গুলশানের আর্টিসান রেস্টুরেন্টে ও শোলাকিয়ায় ঈদগাহ এলাকায় এবং ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলার তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে জাতীয় সংসদ।
রোববার (১৭ জুলাই) বিকেলে সংসদের বৈঠকের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের পক্ষ থেকে এই ক্ষোভ ও নিন্দা প্রকাশের কথা জানান। তিনি নিহতদের রুহের মাগফিরাত, আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বৈঠকের শুরুতে স্পিকার গুলশানের আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখ করে বিদেশিসহ নিহতদের নাম উল্লেখ করে বলেন, ‘এই সন্ত্রাসী হামলার ঘটনায় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং নিহদের আত্মার মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।’
একইভাবে গত ৭ জুলাই ঈদের দিন শোলাকিয়া ঈদগাহের নিকটবর্তী এলাকায় সন্ত্রাসীদের দুই পুলিশসহ তিনজন নিহদের নাম উল্লেখ করে স্পিকার বলেন, ‘মহান জাতীয় সংসদ এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং নিহদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদান জ্ঞাপন করছে।’
স্পিকার সম্প্রতি নিস শহরে সন্ত্রাসী হামলায় নিহদের স্মরণে সংসদ গভীর শোক প্রকাশ এবং সকল বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে বলে জানান। স্পিকার বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদ এসব সন্ত্রাসী হামলার তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছে।’
এরপর স্পিকার দিনের কার্যসূচি অনুযায়ী দিনের নির্ধারিত কর্মসূচি প্রশ্নোত্তর পর্বে চলে যান।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল সংসদে নতুন অর্থবছরের বাজেট পাস হওয়ার পর সংসদের বৈঠক আজ পর্যন্ত মূলতবী ছিল। বৈঠক মুলতবী থাকা অবস্থায় গত ১ জুলাই রাতে গুলশানে এবং ৭ জুলাই ঈদের দিন শোলকিয়া ঈদগাহ সংলগ্ন এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। গুলশানে হামলাকারিসহ মোট ২৮ জন এবং শোলাকিয়ায় ৪ জন নিহত হয়। গত ১৪ জুলাই ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলা ১০ শিশুসহ ৮৪ জন নিহত নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













