‘সন্ত্রাসী হামলা বন্ধে প্রয়োজন আন্তর্জাতিক সমন্বয়’
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বগুড়ায় শিয়া মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র সমালোচনা করে বলেছেন, এই ধরণের হামলা প্রতিহত করতে প্রয়োজন আন্তর্জাতিক সমন্বয়। শুক্রবার ব্রিটিশ হাইকমিশন ঢাকা থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
রবার্ট গিবসন বলেন, মসজিদে এমন বর্বরোচিত হামলায় আমি হতভম্ব। তিনি এই হামলায় নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা প্রমাণ করে কোন দেশই এখন সম্পূর্ন নিরাপদ নয়। এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধের জন্য আন্তর্জাতিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয় থাকতে হবে। সেই সাথে এসব হামলার কারণ খুঁজে বের করতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













