সপ্তাহে ৬ দিন ‘বৌ বকা দেয়’


মারুফ রেহমানের রচনা ও মারুফ মিঠুর পরিচালনায় একুশে টেলিভিশনে প্রচারিত হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বৌ বকা দেয়। ‘ বকা দেওয়া বৌয়ের নাম কী? বকা দেওয়া বৌয়ের চরিত্রে অভিনয় করেছেন স্নিগ্ধ বর্ষা। আর বকা খাওয়া স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মিলন ভট্টাচার্য।
নাটকে দেখা যাবে, অভিনেত্রী বর্ষা মিলন ভট্টাচার্যের বৌ। মিলন নিজের স্ত্রীর কাছে প্রচুর মিথ্যা কথা বলেন। কিন্তু বললে কী হবে? বৌ এতোটাই চালাক যে ভেতরের খবর আগেভাগেই ধরে ফেলতে পারেন। মিথ্যা কথা বলে পার পাওয়া এতোটা সহজ না। আর এজন্যই বৌয়ের কাছে বকা খায় মিলন।
স্নিগ্ধ বর্ষা, মিলন ভট্টাচার্য ছাড়াও এই ধারাবাহিক নাটকে আরো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, ফারুক আহমেদ, আল নাহিয়ান ও আরফান। প্রতি রবি থেকে শুক্র সপ্তাহে ৬ দিন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একুশে টিভিতে রাত ৮টায় প্রচারিত হবে ‘বৌ বকা দেয়। ‘
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













