সবচেয়ে সুন্দরী দেহরক্ষী


চীনের হ্যাংঝুতে গত সোমবার শেষ হয়েছে জি-২০ শীর্ষ সম্মেলন। জি-২০ সম্মেলনের ইতিহাসে এবারই প্রথম বৈঠকের আয়োজন করেছে চীন। তাই নানা কারণেই সবার চোখ ছিল চীনের ওপর ।
সম্মেলনে ২০ টি দেশের রাষ্ট্রপ্রধানদের আসা-যাওয়া, ভাষণ, রাজনৈতিক ইস্যু সব কিছু ছাড়িয়ে চীনের নেটিজেনদের মধ্যে কিন্তু আলোচনার কেন্দ্র ছিল এক নারীকে ঘিরে। আর এই নারী কোনো রাষ্ট্রপ্রধানের সফরসঙ্গী নন। বরং তাদের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালনকারী চীনের পিপলস লিবারেশন আর্মির এক সেনা সদস্য। তাকে বলা হচ্ছে সবচেয়ে সুন্দরী দেহরক্ষী।
চীনা সংবাদমাধ্যম পিপলস ডেইলি জানিয়েছে, ওই দেহরক্ষীর নাম শু সিন। তিনি দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝু প্রদেশের গুইইয়াং শহরের বাসিন্দা। রোববার দায়িত্ব পালনরত শু’র একটি ছবি প্রকাশ করে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া। ছবির ক্যাপশনে বলা হয়, ‘জি-২০ তে বিশ্বনেতাদের জন্য সবচেয়ে শক্তিশালী দেহরক্ষী কে?’
এরপরই নেটিজেনরা দ্রুত অনলাইন আর্কাইভ ঘেটে শু’র পুরাতন ছবি খুঁজে বের করে। শেষ পর্যন্ত জানা যায়, পিপলস লিবারেশন আর্মির সবচেয়ে সুন্দরী যে ১০ জন সেনা সদস্য রয়েছেন, তাদের মধ্যে শু অন্যতম।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













