সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত সাহসী বীর আজাদ


সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন সাহসী বীর র্যাবের গোয়েন্দা শাখার প্রধান (ডিরেক্টর-ইন্টেলিজেন্স) লে. কর্নেল আবুল কালাম আজাদ। ৩১ মার্চ শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটে বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় তার সহকর্মী, র্যাব ও সেনা সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
জঙ্গিদের বোমা বিস্ফোরণে ছয়দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
দাফনের আগে এ ‘সাহসী বীর’কে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয় এভং তার স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
গত শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় সিলেট মহানগরের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার পাশে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন লে. কর্নেল আবুল কালাম আজাদ। ওই রাতেই হেলিকপ্টারে সিএমএইচে নিয়ে আসা হয় তাকে। পরদিন সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।
তবে গত বুধবার চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় এনে আবারও সিএমএইচে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে মারা যান তিনি
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













