‘সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি’
দেশবাসীকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর যেহেতু এটি ইংরেজি নববর্ষ হিসেবে পরিচিত, তাই ইংরেজি ভাষাতেই সবাইকে শুভেচ্ছা জানান তিনি।
আজ শনিবার সকালে গণভবনে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা জানান।
শেখ হাসিনা বলেন, ‘আগামীকাল হচ্ছে ইংরেজি নববর্ষ। আমি আজকের দিনে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। ইংরেজি নববর্ষ তো, তাই একটু ইংরেজিতে বললাম—হ্যাপি নিউ ইয়ার। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, আগাম।’
আজ বিজয়ের মাসের শেষ দিন উল্লেখ করে বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে বিজয়ী হিসেবে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিজয়ের মাসের আজকে শেষ দিন। তবে এই বিজয় আমাদের ধরে রাখতে হবে এইভাবে যে এই জাতিকে আমরা বিশ্বব্যাপী বিজয়ী জাতি হিসেবে গড়ে তুলতে চাই। উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষা-দীক্ষা সর্বক্ষেত্রে বাংলাদেশের মানুষ হবে শ্রেষ্ঠ, সেটাই আমাদের কামনা।’
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













