সব আইনি-প্রক্রিয়ার মাধ্যমে মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ বলেছেন, সর্বোচ্চ আদালত জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির আদেশ বহাল রেখেছেন। সব আইনি-প্রক্রিয়ার মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
তিনি বাসসকে জানান, এ ব্যাপারে সরকার সব আইনি-প্রক্রিয়া বজায় রাখার পর আদালতের রায় বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কাগজপত্র পৌঁছালে শিগগিরই প্রক্রিয়া শুরু করা হবে।
দেশের সর্বোচ্চ আদালতে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেছিলেন মীর কাসেম আলী। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ আজ তা খারিজ করে দেন।
৬৪ পৃষ্ঠার আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে, ওই রায়ের পুনর্বিবেচনা চেয়ে ১৯ জুন আবেদন করেন মীর কাসেম আলী।
সূত্র : বাসস
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













