শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘সব কিছুর বিচার হবে, মাফ পাওয়ার সুযোগ নেই’

উন্নয়ণের নামে দেশে যে লুটপাট হচ্ছে তা আগে কখনো বাংলদেশে হয়নি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, সব কিছু্রই বিচার হবে। আজ না হয় কাল। মাফ পাওয়ার কোন সুযোগ নেই।

মঙ্গলবার সন্ধ্যায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নবম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।

আব্বাস বলেন, নিরপক্ষ নির্বাচন না হলে বিশ্বের কেউ মেনে নেবে না। অবশ্য বিশ্বের মানুষ মানুক আর না মানুক তিনি তো রাষ্ট্র ক্ষমতায় থাকবেনই! এ দেশের মানুষের ভোটের তো কোন তোয়াক্কা করেন না প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেয়া আর ব্যানার নিয়ে অংশ নিলেই হবে না। সবার মানষিক প্রস্তুতি থাকা দরকার। পরে ভাববো কি করা যায়।

সর্বশেষ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিমানবন্দরে বিদায় জানাতে গেলে তাকে বাধা দেয় হয় উল্লেখ করে তিনি বলেন, জীবনে প্রথম বিমানবন্দর এলাকায় আমাকে বাধা দেয়া হয়েছে। পরে অবশ্য ভেতরে প্রবেশ করেছি। আগে অনেক পত্রিকা পড়তাম। এখন দুটি পত্রিকা পড়ি। কারণ সব পত্রিকার ভাষা এখন একই।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে আরো বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আবদুল আউয়াল মিন্টু, মো. শাজাহান প্রমূখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী