সমকামীদের মধ্যে ক্রমশ ছড়াচ্ছে ‘সুপার-গনোরিয়া’, আতঙ্ক দেশজুড়ে


ইংল্যান্ডজুড়ে সমকামী পুরুষদের মধ্যে ‘সুপার-গনোরিয়া’ ছড়িয়ে পড়ায় আতংক দেখা দিয়েছে।
সুপার-গনোরিয়ার জন্য দায়ী নতুন ধরনের জীবাণুর প্রকোপ। যা গত বছর লিডস শহরে দেখা দেয়। কার্যত এই রোগের কাছে হার মানতে বাধ্য হচ্ছে বর্তমান চিকিৎসা পদ্ধতিও। যার ফলে এখন দেশজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। পাবলিক হেলথ ইংল্যান্ড স্বীকার করে নিয়েছে, নতুন এই অ্যান্টিবায়োটিক-নিরোধী জীবাণুটির ব্যাপক ছড়িয়ে পড়া ঠেকাতে নেওয়া উদ্যোগ খুব একটা সফল হয়নি।
এই রোগটি মূলত যৌন সংস্রবের মাধ্যমে ছড়ায়। রোগটির কারণে আক্রান্তরা প্রজননক্ষমতা হারিয়ে ফেলে। চিকিৎসকেরা বলছেন, রোগটি শিগগিরই পুরোপুরি অ-নিরাময়যোগ্য হয়ে পড়তে পারে। ওয়েস্ট মিডল্যান্ডস, লন্ডন এবং দক্ষিণ ইংল্যান্ডে এখন পর্যন্ত সুপার-গনোরিয়ায় আক্রান্ত বহু মানুষ চিহ্নিত হয়েছে। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে।
প্রথমদিকে যারা বিপরীত লিঙ্গের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করছে শুধু তাদের মধ্যেই এই রোগের প্রকোপ দেখা যায়। কিন্তু এখন দেখা যাচ্ছে- পুরুষ সমকামীরাও সুপার-গনোরিয়ায় আক্রান্ত হচ্ছে। যেহেতু পুরুষ সমকামীরা খুব দ্রুত সঙ্গী পরিবর্তন করে, সেহেতু তাদের মধ্যে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশংকাও বেশি, জানাচ্ছেন ব্রিস্টলের একজন যৌন স্বাস্থ্য বিশেষজ্ঞ পিটার গ্রিনহাউজ।
এখন এই রোগের জন্য এজিথ্রোমাইসিন এবং সেফট্রিয়াক্সোন একযোগে ব্যবহার করা হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে-
এজিথ্রোমাইসিন এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আর কাজ করছে না। চিকিৎসকেরা ভয় পাচ্ছেন, অচিরেই সেফট্রিয়াক্সোনও হয়তো গনোরিয়ার ব্যাকটেরিয়াকে দমন করার সক্ষমতা হারাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













