সমাজকল্যাণমন্ত্রীর পরিবারকে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি
সমাজকল্যাণমন্ত্রী ও মৌলভীবাজার সদর আসনের সংসদ সৈয়দ মহসীন আলীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে তার পরিবারের কাছে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘তাকে ব্যক্তিগতভাবে আমি জানি’ উল্লেখ করে চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান মন্ত্রিসভায় একজন যোগ্য ও সৎ মন্ত্রী ছিলেন সৈয়দ মহসীন আলী। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি বঙ্গবন্ধুর সময় থেকে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করে আসছেন। তার বাড়িটি ছিল আওয়ামী লীগের ঘাঁটি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি আপসহীন ও তেজস্বী মেজাজের ছিলেন। তবে দল, দেশ ও সাধারণ মানুষের জন্য তার হৃদয় ছিল কোমল।’
মন্ত্রীর মেজো মেয়ে সৈয়দা সানজিদা শারমিন সোমবার রাতে এ তথ্য জানান।
প্রসঙ্গত, সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী (৬৭)।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













