সমাবেশের অনুমতি নেই, বিকল্প কর্মসূচি


মহান মে দিবসে শ্রমিক সমাবেশের অনুমতি পায়নি জাতীয়তাবাদী শ্রমিক দল। বিকল্প কর্মসূচি হিসেবে ওই দিন শোভাযাত্রা করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমাবেশের অনুমতি না দেওয়ায় সরকার ও প্রশাসনের আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।
তিনি জানান, ১ মে সকাল ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিকদের অংশগ্রহণে র্যালি করা হবে।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চাওয়া হয়। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা ছিলো।
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, শ্রমিক নেতা মতিয়ার রহমান ফরাজী, মো. আবুল কালাম আাজদ, মো. মেহেদী আলী খান, মোস্তাফিজুল করিম মজুমদার, ফজলুল হক মোল্লা, মিজানুর রহমান চৌধুরী, মঞ্জুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













