রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সমুদ্রের গভীরে টানা ২৫ বছর থাকতে পারবে এই পরমাণু সাবমেরিন

জলে নামল ব্রিটিশ নৌবাহিনীর নতুন পরমাণু সাবমেরিন এইচএমএস অডিসাস। জানা গিয়েছে, এই সাবমেরিন টানা ২৫ বছর জলের তলে কাটাতে পারবে।

চলতি মাসেই জলে নামানো হয়েছে এই সাবমেরিন। এটি ৯৭ মিটার লম্বা এবং ৭,৪০০ টন। ওজনের সাবমেরিনকে পানিতে নামানো হয়। ১,০০০ কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এইচএমএস অডিসাস।

আগামী বছর থেকে ব্রিটিশ নৌবাহিনীর তৎপরতায় অংশ নেবে এই সাবমেরিন। এটি সাবমেরিনকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে, ২০৪৩ সালের আগে আর কোনো ধরণের জ্বালানির প্রয়োজন পড়বে না। এটি জলের নিচে দিয়ে হাজার হাজার মাইল পথ পাড়ি দিতে পারবে। সাবমেরিনের পরমাণু চুল্লি দিয়ে কোনও শহরের দু’লক্ষেরও বেশি বাসিন্দার যাবতীয় বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব।

বছরের পর বছর এটি সমুদ্রের গভীরে অবস্থান করতে পারবে। সমুদ্রের জলকে পরিশোধন করে মিষ্টি জলের চাহিদা মেটাবে এটি। এছাড়া, পানিকে ভেঙে প্রয়োজনীয় অক্সিজেন উৎপাদনের ব্যবস্থা রয়েছে এতে। পাশাপাশি, বিশেষ যন্ত্র ব্যবহার করে সাবমেরিনের ভেতর থেকে কার্বন ডাই অক্সাইড সরিয়ে ফেলা হবে। অবশ্য এতে যে পরিমাণ খাদ্য মজুদ থাকে তা দিয়ে সাধারণ অবস্থায় টানা তিন মাস অনায়াসে জীবন ধারণ করতে পারবে নৌ সেনারা। গোয়েন্দা তৎপরতা চালানো, শত্রুর জাহাজ বা সাবমেরিন ডুবিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে একে। ব্রিটিশ নৌবাহিনীতে ভবিষ্যতে এরকম আরো সাতটি সাবমেরিন যুক্ত হওয়ার কথা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প