বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সম্পর্ক জোরদার করতে শেখ হাসিনা-জন কেরি ঐকমত্য

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদারের বিষয়ে একমত পোষণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

আজ সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এ কথা বলেন দুই নেতা।

কোনোভাবেই বাংলাদেশের মাটিকে সন্ত্রাসের কাজে ব্যবহার করতে দেওয়া হবে না বলে সফররত মার্কিন মন্ত্রীকে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন জন কেরি। সেখানে তিনি কিছুক্ষণ অবস্থান করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

সকাল ৯টা ৪৫ মিনিটে সুইজারল্যান্ডের জেনেভা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মার্কিন এই মন্ত্রী। নয় ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ঢাকায় তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

এ মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক চলছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা এবং গণতন্ত্র, উন্নয়ন, নিরাপত্তা ও মানবাধিকারের ব্যাপারে অংশীদারিত্ব জোরদারসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও উপস্থিত আছেন।

বিকেলে ধানমণ্ডির ইএমকে সেন্টারে নাগরিক সমাজ ও তরুণ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন জন কেরি। এরপর মিরপুরে একটি পোশাক শিল্প-কারখানা পরিদর্শন এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন। এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জন কেরির।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে