সম্প্রীতি আর সৌহার্দপূর্ণ নেতৃত্বের এই যুগে নতুন উদাহরণ


দু’জনেই টেলিভিশন প্রোগ্রাম প্রোডিউসারস অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনের সভাপতি পদপ্রার্থী। একজন বরেণ্য অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদ এবং অন্যজন প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। তারা একে অন্যের প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
তবে সম্প্রীতি আর সৌহার্দপূর্ণ নেতৃত্বের এই যুগে নতুন উদাহরণ হলেন তারা। ক্ষমতায় যাবার বাসনায় কাঁদা মাখামাখিতে না গিয়ে আরশাদ আদনান দোয়া নিলেন মামুনুর রশীদের। গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে অবস্থিত আরন্যকের কার্যালয়ে গিয়ে মামুনুর রশীদের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় মামুনুর রশীদ আরশাদ আদনানের সঙ্গে হাত মেলান ও তাকে বুকে জড়িয়ে নেন।
আরশাদ আদনান বলেন, ‘টেলিভিশন প্রযোজকদের নতুন নেতৃত্বের প্রত্যাশায় আমি প্রতিদ্বন্দ্বী হলেও মামুনুর রশীদ আমার পূজনীয় ব্যক্তি। তিনি দেশের একজন গুণী অভিনেতাও। অনেকদিন নেতৃত্ব দিয়েছেন এই সংগঠনটির। তার কাছে শেখার অনেক কিছুই আছে। আমার অন্যসব মুরুব্বী প্রযোজকদের মতো তার দোয়া ও ভালোবাসা আমার জন্য অনুপ্রেরণার। তাই আমি উনার সঙ্গে দেখা করতে গিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আশা করছি সবাই মিলেমিশে টেলিভিশনের অঙ্গনটাকে সুন্দর একটি জায়গায় নিয়ে যাব। সে লক্ষ্য নিয়েই নির্বাচনে সামিল হওয়া। সবার সমর্থন ও সহযোগিতা কামনা করছি।’
প্রসঙ্গত, আগামী ১৯ মার্চ (রোববার) অনুষ্ঠিত হবে টেলিভিশন প্রোগ্রাম প্রোডিউসারস অ্যাসোসিয়েশনের নির্বাচন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













