সম্মেলনে ইতিহাস গড়তে চায় আওয়ামী লীগ


আগামী ২২ ও ২৩ অক্টোবর দুদিনের সম্মেলন করতে যাচ্ছে আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, বর্ণাঢ্য সম্মেলন আয়োজন করে ইতিহাস গড়তে চান তাঁরা। তাই শুধু সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানই নয়, গোটা রাজধানীর পাশাপাশি জেলা-উপজেলা পর্যন্ত সাজসজ্জা করছে দলটি।
আওয়ামী লীগ নেতারা বলছেন, টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরা হবে সম্মেলনে।
মাহফুজুর রহমান মঞ্জু দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দলের সম্মেলন, তাই নিজ এলাকায় একেবারেই মন টিকছে না তাঁর, কী হচ্ছে কেন্দ্রে? কেমন হবে? প্রাণপ্রিয় সংগঠনের সম্মেলন আয়োজন সেসব নিজ চোখে দেখতেই ছুটে এসেছেন সোহরাওয়ার্দী উদ্যানে। তাঁর মতো আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী আর সমর্থকদের চোখ এখন ঐতিহাসিক এ উদ্যানের দিকে।
চলতি বছরের শুরুতেই সম্মেলন করার উদযোগ নিয়েছিল আওয়ামী লীগ। দুই দফা পিছিয়ে পরবর্তী সময়ে ২২ ও ২৩ অক্টোবর দুদিনের বর্ণাঢ্য সম্মেলন আয়োজনের উদ্যোগ নেয় দলটি। সে লক্ষ্যে অক্টোবরের শুরুতেই সম্মেলনস্থলে শুরু হয় সাজসজ্জা।
এবার মূল মঞ্চটি তৈরি হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার আদলে। তা ছাড়া গোটা উদ্যান ঘিরেই থাকবে ব্যানার-ফেস্টুন আর ডিজিটাল স্ক্রিন।
আওয়ামী লীগের নেতারা বলছেন, ঐতিহাসিক এ উদ্যানে ঢুকলেই বোঝা যাবে দেশের কল্যাণে দলের অর্জন। আর সম্মেলনে আসা নেতাকর্মীরা মাঠের যে প্রান্তেই থাকুক তার অনুভূতি হবে সে মঞ্চের সামনে রয়েছে।
উপমহাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতা ছাড়াও সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বড় দেশগুলোর রাজনীতিবিদরা। আওয়ামী লীগের নেতারা বলছেন, তাঁরা বিদেশিদের দেখাতে চান, শুধু দেশই ডিজিটাল হয়নি, এ দেশের রাজনৈতিক দলগুলোও সত্যিকার অর্থে ডিজিটাল হয়েছে।
রাজনৈতিক দলের ব্যানার-ফেস্টুন মানেই অনেক ছবির সমাবেশ সেখানে দলের মূল নেতার ঠাঁই হয় খুব ছোট করে। এসব মাথায় নিয়ে এবার আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে, সম্মেলন উপলক্ষে ব্যানার-ফেস্টুনে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বাইরে কারো ছবি থাকবে না লক্ষাধিক মানুষের এ সমাবেশে।
আনোয়ার হোসেন মিলনের ছবি ও আহমেদ পিপুলের প্রতিবেদনে বিস্তারিত দেখুন :
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













