বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘সময় হলেই ফেসবুক খুলে দেওয়া হবে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সময় হলেই ফেসবুবসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপস খুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার বিকেলে সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় বলেন, সারা পৃথিবীতেই আজকে যে ধরনের ঘটনা ঘটছে, তার ছিটেফোঁটা হয়তো বংলাদেশেও লেগেছে। সেজন্য সাময়িকভাবে আমরা এই ব্যবস্থা নিয়েছি। অবস্থার পরিবর্তন হলেই ফেসবুকসহ অন্যান্য মাধ্যমগুলো খুলে দেওয়া হবে।

তিনি বলেন, পৃথিবীর সব দেশের এ ধরনের পরিস্থিতিতে কিছু না কিছু ব্যবস্থা নিয়ে থাকে। আমাদের দেশও তার ব্যতিক্রম নয়।

অন্যদিকে সম্পূরক প্রশ্নে ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম বলেন, গতকাল (বুধবার) থেকে ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে বন্ধ থাকায় এবার যুদ্ধাপরাধীদের রায় নিয়ে সারাদেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এমনকি আজ জামায়াতের ডাকা হরতালেও তেমন কোনো প্রভাব পড়েনি। তাই এ সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে