সরকারকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে
সরকারের অবস্থা সঙ্কটজনক মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সরকারকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। সরকার টেলিভিশনে যতোই হাসিমুখে কথা বলুক না কনো তা বাস্তবতার সাথে কোনো মিল নেই।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভা ও পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অগ্নিসেনা সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
খন্দকার মাহবুব আরও বলেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক খাত ধ্বংস করে ফেলেছে। তাই সবাইকে এই অবৈধ সরকারের বিরুদ্ধে মাঠে নামতে হবে।
খন্দকার মাহবুব হোসেন বলেন, শুধু সভা সেমিনারে এবং কনফারেন্সে বক্তব্য দিয়ে লাভ নেই। ২০ দলীয় জোট এবং জোটের বাইরে যেসব দল রয়েছে সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে মাঠে নামতে হবে। এই অবৈধ সরকারকে বিদায় নিতে বাধ্য করতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













