বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সরকারি কর্মকর্তাদের হয়রানি করছে দুদক

অভিযানের নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা সরকারি-কর্মকর্তাদের হয়রানি করছেন বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

আজ বুধবার রাজধানীর বেইলি রোডে মিনিস্টার অ্যাপার্টমেন্টে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, দুদকের কাছ থেকে এটা কাম্য নয়।

অভিযানের কারণে যাতে কোনো কর্মকর্তা হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখতে দুদক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

গণপূর্তমন্ত্রী বলেন, যদি নির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে অভিযান পরিচালনা করা উচিত। এ ছাড়া মন্ত্রীদের অ্যাপার্টমেন্ট সম্পর্কে তিনি বলেন, মন্ত্রীদের জন্য যে ছয়টি ভবন হচ্ছে তার প্রতিটিতে পাঁচটি অ্যাপার্টমেন্ট হবে। সম্পূর্ণ সজ্জিত এসব অ্যাপার্টমেন্টের নির্মাণকাজ শেষ হবে ২০১৮ সালে। আর এসব অ্যাপার্টমেন্টের প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৭৫ লাখ টাকা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী