শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সরকারি কর্মীদের যোগাযোগে ‘আলাপন’ অ্যাপ চালু

গোপনীয়তা রক্ষা করে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যোগাযোগ ও ফাইল আদান-প্রদানে দেশীয় ম্যাসেজিং অ্যাপ্লিকেশন (অ্যাপ) ‘আলাপন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকের আগে এই অ্যাপ্লিকেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

অ্যাপটি উদ্বোধনকালে জানানো হয়, এখন থেকে এই অ্যাপ ব্যবহার করে সহজেই সরকারের নানা নির্দেশনা প্রত্যন্ত এলাকার কর্মীদের কাছে পৌঁছে দেওয়া যাবে। কথা বলার পাশাপাশি আলাপন অ্যাপে বার্তা আদান-প্রদানসহ ইনস্ট্যান্ট ম্যাসেজিং এবং নথি আদানপ্রদানের সুযোগও পাবেন তাঁরা। সেই সঙ্গে সরকারি কর্মকর্তাদের অবস্থানও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। কর্মকর্তাদের সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে সরকারি সেবার মান বাড়াতে এই অ্যাপ চালু করছে সরকার।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-২ (ইনফো-সরকার)-এর উদ্যোগে আলাপন অ্যাপ বাস্তবায়ন করেছে বাংলাদেশি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান রিভ সিস্টেমস।

গত জুন মাসে এক অনুষ্ঠানে এই অ্যাপ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছিলেন, ‘আলাপন’ নামে বাংলাদেশের নিজস্ব একটি ইনস্ট্যান্ট মেসেজিং ও ভিওআইপি অ্যাপ চালু করা হবে। দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে তাঁদের দাপ্তরিক কাজগুলো করতে পারবেন। ভাইবার, হোয়াটসঅ্যাপের মতো একটি অ্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ।

আর এরই ধারাবাহিকতায় দেশীয় ম্যাসেজিং অ্যাপ ‘আলাপন’ উদ্বোধন। শুধু সরকারি কর্মকর্তাদের জন্যই উন্মুক্ত এই অ্যাপটি মোবাইল ফোনের অ্যাপ স্টোরে ‘Alapon’ লিখে সার্চ দিলেই পাওয়া যাবে।

সরকারি কর্মকর্তারা নিজের জাতীয় পরিচয়পত্রের নম্বর ও পে-স্কেলে ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

আলাপন অ্যাপের অ্যাডভান্সড সার্চ অপশনে গিয়ে যেকোনো মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন যেকোনো কর্মকর্তার মোবাইল নম্বরও সংগ্রহ করা যাবে।

এই ধরনের অন্যান্য অ্যাপের চেয়ে আলাপনে কম ব্যান্ডউইডথ, কম চার্জ ও কম স্পেসের প্রয়োজন হবে। আলাপন অ্যাপ ব্যবহারে ইন্টারনেট সংযোগ ছাড়া অন্য কোনো খরচ না হওয়ায় সরকারের অর্থ সাশ্রয়ও হবে এতে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ