সরকারি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে
চলতি বছরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান।
তিনি জানান, প্রথম পদক্ষেপ হিসেবে সেমিনার করে বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষাবিদদের মতামত নেয়া হবে। এজন্য দায়িত্ব বণ্টন করে দেয়া হয়েছে।শিক্ষামন্ত্রী আরো বলেন, বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর এ ব্যাপারে প্রস্তুতি নেই। এ জন্য লোকবল প্রয়োজন। এ ছাড়া কলেজগুলো বিশ্ববিদ্যালয়ের অধীনে নিতে নিবন্ধন করতে হবে। পরীক্ষা নিতে অবকাঠামো প্রয়োজন হবে।
প্রসঙ্গত, গত বছরের ৩১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে এসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২৭৯টি সরকারি কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার নির্দেশনা দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













