শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সরকারি চাকুরেদের বেতন বৃদ্ধির উপায় নির্ধারণে কমিটি

জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় রেখে সরকারি চাকুরেদের বেতন-ভাতা বৃদ্ধির উপায় নির্ধারণ করে সুপারিশ দিতে একটি কমিটি গঠন করেছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এর নেতৃত্বে ৯ সদস্যের এ কমিটি গঠন করে আদেশ জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার (৯ মে) এ আদেশ জারি করা হয়েছে।

এর আগে গত ১২ মার্চ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

‘সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ বেতন-ভাতা নির্ধারণ ও পরিবর্ধনের বিষয় পর্যালোচনা সংক্রান্ত কমিটি’কে আগামী ৯০ দিনের (৩ মাস) মধ্যে সরকারের কাছে সুপারিশ সংবলিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আদেশে বলা হয়েছে, কমিটি সরকারি কর্মচারীদের বেতন-ভাতাদি তাদের জীবন-যাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখার এবং মুল্যস্ফীতির সাথে সমন্বয় করার উপায় নির্ধারণে সার্বিক বিষয় বিচার-বিশ্লেষণ করে একটি সুচিন্তিত সুপারিশমালা প্রণয়ন করবে।

কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, পরিসংখ্যান বিভাগ ও বাংলাদেশ ব্যাংক হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন। অর্থ বিভাগের প্রতিনিধি সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

২০১৫ সালের জুলাই থেকে নতুন বেতন কাঠামোর অধীনে বেতন-ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এই পে-স্কেলে প্রতি বছর মূল বেতনের ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধির নিয়ম রাখা হয়েছে।

পাঁচ বছর পর পর বেতন বৃদ্ধি বা স্থায়ী বেতন কমিশন গঠনের পরিবর্তে এ পদ্ধতিটি কার্যকর কিনা তা দেখতে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১২ মার্চ বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, কমিটির সুপারিশ অনুযায়ী সরকারি চাকুরেদের বেতন-ভাতা নির্ধারণে অর্থ মন্ত্রণালয়ে একটি সেল গঠন করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ