বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সরকারি শিক্ষকদের সন্তানকে সরকারি স্কুলেই পড়তে হবে!

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তানকে সরকারি স্কুলে পড়ানো ‘বাধ্যতামূলক’ করে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। গত বুধবার অধিদফতর থেকে শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা পাঠিয়ে বলা হয়, প্রাথমিক শিক্ষার মান এবং ক্লাসে শিক্ষকদের আন্তরিকতা বাড়ানোই এ পদক্ষেপের লক্ষ‌্য।

বৃহস্পতিবার অধিদফতরের মহাপরিচালক মো. আলমগীর বলেন, অন্যের সন্তানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ায় শিক্ষকরা আন্তরিক থাকেন না, নিজের সন্তানরা এসব বিদ্যালয়ে পড়লে তারা আন্তরিক থাকবেন এ রকম একটা চিঠি নিচ থেকে চলে গেছে।

তিনি বলেন, এ রকম কোনো নির্দেশনা দেয়ার বিষয়ে আমার কাছে কোনো ফাইল আসেনি, আমি এটা অনুমোদনও করিনি। নিচ থেকে একটা নির্দেশনা পাঠানো হয়েছে।

ওই নির্দেশনা পাঠানোর পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডাকা হয়েছিল জানিয়ে আলমগীর বলেন, পরিচালক বলেছেন, নিজেদের সন্তানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি না হওয়ায় শিক্ষকরা ফাঁকি দেন, আন্তরিকতা নিয়ে পড়ান না- এমন কথা মন্ত্রী, এমপিসহ অনেকেই বলেন।

অধিদফতর থেকে শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনা ‘ভাল’ হলে বহাল থাকবে জানিয়ে মহাপরিচালক বলেন, আর এটা নিয়ে সমালোচনা হলে, বিতর্ক উঠলে তা বাতিল করে দেব।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ