শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সরকারের সমালোচনায় নয়াপল্টনে রিজভী

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার সরকারের টার্গেট বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাই মূল নকশা বাস্তবায়নের নামে মাজার সরানোর চেষ্টা করছে বলেও জানান তিনি।

রিজভী বলেন, লুই আইকানের নকশা নিয়ে সরকারের দৌঁড়ঝাপের মূল উদ্দেশ্য হচ্ছে জিয়ার মাজার কমপ্লেক্স উচ্ছেদ করা। কিন্তু জনগণ সরকারের এই নীল নকশা বাস্তবায়ন করতে দেবে না।

সোমবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশকে এক অশুভ পরিণতির দিকে ঠেলে দিতে চান। দেশের অভ্যন্তরে বিভেদ তৈরি যেন তার রাজনৈতিক কর্মসূচি।

রুহুল কবির রিজভী বলেন, বিশেষজ্ঞরা বলছেন- লুই আই কানের মূল নকশা বাস্তবায়ন কখনও সম্ভব নয়। বিএনপি মনে করে সরকার যে নকশা আনার চেষ্টা করছে সেটা আসল কি না সে ব্যপারে জনমনে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই শহীদ জিয়াউর রহমানের মাজার সরানোর সকল ষড়যন্ত্র জাতীয়তাবাদী শক্তি রুখে দেবে।

গুম নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা।

নাসিক নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকারি দল যাতে ভোটারদের ভয় দেখাতে না পারে সেটির দায়িত্ব যেমন নির্বাচন কমিশনের তেমনি নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনী প্রচারণার শুরুতেই যাতে দখলের প্র্যাকটিস শুরু না হয় সে ব্যপারে যথাযথ উদ্যোগ নেওয়া।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামা ওবায়েদ, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, দফতর সম্পাদক মো. মুনির হোসেন, বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী